Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না আমির হামজার

admin • 29 Sep 2024, 07:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্কুল থেকে বাড়ি ফেরা হলো না আমির হামজার

ডিঙি নৌকা বেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমির হামজা (৭) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। রোববার ( ২৯ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাড় ভাঙ্গুরা ইউনিয়নের হাটগ্রাম বাজার সংলগ্ন পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

 

স্কুল থেকে এগিয়ে নিতে আসা তার মায়ের নৌকা ঘাটে পৌছাতে একটু দেরি হওয়ায় সে নিজেই নৌকা বাইতে শুরু করে এবং নৌকা থেকে ছিটকে পড়ে তলিয়ে যায়। শিশুটি হাটগ্রামের বাসিন্দা মো. আজাহার আলীর একমাত্র ছেলে ও স্থানীয় হাটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

 

শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাা কর্মকর্তা ডা. হালিমা খানম।

 

এলাকাবাসী ও শিশুটির এক আত্নীয় জানান, আমির হামজা সকালে তার মায়ের সঙ্গে নৌকাযোগে স্কুলে গিয়েছিল। দুপুরে ছুটির পর তার মা তাকে স্কুল থেকে নিয়ে নৌকা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হন। তবে পথিমধ্যে তার মায়ের একটু দেরি হয়। এরই মধ্যে শিশু হামজা নিজেই নৌকা ঘাটে চলে যায় এবং তাদের নৌকায় উঠে পড়ে। সে নিজেই নৌকা বাইতে শুরু করে। এক পর্যায়ে সে নৌকা থেকে ছিটকে পড়ে যায়। সাঁতার না জানায় সে আর নৌকায় এসে উঠতে না পারায় পানিতে ডুবে মারা যায়।

 

এদিকে তার মা ঘাটে এসে দেখেন নৌকাও নেই, ছেলেও নেই। কিছু সময় খোঁজাখুঁজির পর ঘাটের লোকজন দেখেন একটু দুরে নৌকার পাশে শিশুটি ডুবে আছে। স্থানীয় লোকজন লোকজন দ্রুত তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. একারামুন্নাহার শেলী জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গিয়েছিল। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।