Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্কুলের পরিত্যক্ত ভবন থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

admin • 25 Nov 2022, 01:03 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্কুলের পরিত্যক্ত ভবন থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

দিনাজপুরের বিরল উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

নিহতরা হচ্ছে- সাত বছর বয়সী মো. রিমন ও তিন বছর বয়সী মো. ইমরান।

 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা। তিনি বলেন, মৃত দুই শিশু বিরল পৌরসভার শংকরপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে।

 

স্থানীয়রা জানিয়েছেন, দুই সন্তানকে বাবা বিষ খাইয়ে হত্যা করে নিজেও বিষ খেয়েছেন। তবে তার বাবা কোথায় আছেন তা কেউ বলতে পারছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।