Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্কুলছাত্রীকে নিয়ে পুলিশ কনস্টেবল উধাও !

admin • 05 Oct 2024, 10:28 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্কুলছাত্রীকে নিয়ে পুলিশ কনস্টেবল উধাও !

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুরে দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন সুমন হোসেন নামে এক পুলিশ কনস্টেবল। অভিযুক্ত সুমন হোসেন যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের ইউনুস খানের ছেলে। চাকরিসূত্রে তিনি চুয়াডাঙ্গায় কর্মরত। তবে আগে থেকে বিবাহিত ছিলেন সুমন।

 

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল সুমন হোসেন জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্পে কর্মরত থাকাকালীন ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে কনস্টেবল সুমন হোসেনকে রায়পুর ক্যাম্প থেকে সরিয়ে জেলা পুলিশ লাইন্সে পাঠানো হয়। এরপর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পে বদলি করা হয়। সেখানে মোবাইল ফোনে গত ৬-৭ মাস যাবত যোগাযোগ অব্যাহত রাখেন তারা। গত ৩০ সেপ্টেম্বর তারা ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় চলে যান। এরপর ওই স্কুলছাত্রীর বাবা জীবননগর থানায় বিষয়টি জানালে স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও কনস্টেবল সুমন হোসেনের কোনো হদিস মেলেনি।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি জানতে পেরে রায়পুর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপরও তারা যোগাযোগ অব্যাহত রাখে। গত ৩০ তারিখ তারা কোদচাঁদপুর এলাকায় চলে যায়। স্কুলছাত্রী আমাদের হেফাজতে আছে। কনস্টেবল সুমন হোসেনের হদিস পাওয়া যায়নি। তাকে র‌্যাবে বদলি করা হলেও যোগদান করেনি। তাই বর্তমানে পুলিশ সদস্য বলা ঠিক হবে না। স্কুলছাত্রীর বাবা মামলা করলে আমরা মামলা নেব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।