Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

admin • 18 Dec 2025, 08:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম টোকন (৪৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের বাসিন্দা এবং মৃত হোসেন আলীর ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় প্রায় দেড় বছর আগে নজরুল ইসলাম টোকন সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি জেদ্দার একটি প্রতিষ্ঠানে ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন। গত ১২ দিন আগে ডেলিভারির কাজে মোটরসাইকেল চালানোর সময় একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

 

পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন ছিলেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের চাচা সিরাজুল ইসলাম জানান, পরিবারের সচ্ছলতার জন্যই টোকন বিদেশে গিয়েছিলেন। দুর্ঘটনার পর থেকেই তিনি হাসপাতালে ছিলেন।

 

বুধবার সকালে পরিবারের কাছে তার মৃত্যুর সংবাদ পৌঁছে। নজরুল ইসলাম টোকনের স্ত্রী শম্পা ইয়াসমিন বলেন, “পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে আমার স্বামী বিদেশে গিয়েছিল। তার মৃত্যুতে আমার দুই ছোট সন্তান পিতৃহীন হয়ে পড়েছে। সকালে তার এক সহকর্মী ফোন করে মৃত্যুর খবর জানায়।”

 

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ দেশে আনতে দুই-এক দিন সময় লাগতে পারে।

 

তিনি আরও বলেন, টোকনের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। খবরটি ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের আবহ নেমে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।