Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ১৪

admin • 19 May 2024, 08:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ১৪

সৌদি আরবে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। দেশটির উমলুস এবং আল ওয়াজ প্রদেশের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। খবর গালফ নিউজের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাস দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সৌদি সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান চালাচ্ছে।

বাসটিতে আরোহী যাত্রীদের সবাই সৌদি আরবের নাগরিক বলে জানা গেছে।

কীভাবে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সে সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানায়নি। তবে বাস দুর্ঘটনার কারণ জানতে তারা তদন্তের কথা জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।