Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
আর্ন্তজাতিক

সৌদি আরবের মদিনায় বন্ধ হলো ৫৯টি আবাসিক হোটেল

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
সৌদি আরবের মদিনায় বন্ধ হলো ৫৯টি আবাসিক হোটেল

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় ৫৯টি আবাসিক হোটেল বন্ধ করে দেয়া হয়েছে। নিয়ম মেনে পর্যটকদের সেবা দেয়া হচ্ছে কিনা তা যাচাইয়ের সময় অনিয়ম ধরা পড়লে এসব হোটেল বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির স্থানীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর গালফ নিউজের

সৌদি সংবাদমাধ্যম ওকাজ জানিয়েছে, বন্ধ হওয়া হোটেলগুলো যদি তাদের ভুল সংশোধন না করে তাহলে এগুলো বন্ধই থাকবে।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, লাইসেন্স ছাড়া কোনো হোটেল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। যদি কেউ এই আইন ভঙ্গ করে তাহলে হোটেল বন্ধ কিংবা ১০ লাখ সৌদি রিয়াল জরিমান অথবা উভয় সাজাই দেওয়া হতে পারে।

মদিনা শহরে আবাসিক হোটেলে পর্যটকদের কীভাবে সেবা প্রদান করা হয় তা পরিদর্শনের আয়োজন করে সৌদির পর্যটন মন্ত্রণালয়। এতে ১ হাজার ২৫১টি হোটেলের নিয়ম লঙ্ঘনের দায় পাওয়া গেছে।

পবিত্র রমজানকে সামনে রেখে এ অভিযান পরিচালনা করা হয়। রমজানে দেশটিতে মুসল্লিদের আগমন বাড়বে। এজন্য তাদের সমস্যা লাগবে আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ।

গত মাসে সৌদি কর্তৃপক্ষ অনিয়মের দায়ে ৩৩০টি হোটেল বন্ধ করে দেয়। ২০৩০ সালের মধ্যে সৌদি আরবে যেন ১৫ কোটি মানুষ ভ্রমণ করে সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।