Friday, 25 September 2026
শিরোনাম
সারা দেশ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত

• 24 Sep 2026, 04:47 PM • পঠিত 7 বার
শেয়ার করুন:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের নাম, মো. আলমগীর এবং মো. ফরহাদ। 

 

 

তাদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানায়। বর্তমানে তাদের মরদেহ রিয়াদের সুমোসি হাসপাতালে রয়েছে।

 

 

এর আগে চলতি সেপ্টেম্বর মাসেই সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হন। তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে গত ৭ সেপ্টেম্বর আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

মূলত জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়া প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় নিহতদের সবাই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।