Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

সৌদিতে প্রদর্শিত হচ্ছে পবিত্র কুরআনের বিরল কপি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সৌদিতে প্রদর্শিত হচ্ছে পবিত্র কুরআনের বিরল কপি

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি এক্সিবিশনে দেখানো হচ্ছে পবিত্র কুরআন শরিফের ৪২টি বিরল কপি। রিয়াদের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি এই প্রদর্শনীর আয়োজন করেছে। ইসলামের ক্যালিগ্রাফি এবং অলঙ্করণের বৈচিত্র্য তুলে ধরতেই এই আয়োজন।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, সম্প্রতি রিয়াদের আল মুরাবা কোয়ার্টারে কিং আবদুল আজিজ কেন্দ্রের একটি শাখায় এই প্রদর্শনী শুরু হয়। পবিত্র কুরআন শরিফের ৪২টি বিরল কপি দেখতে সেখানে প্রতিদিন ভিড় বাড়ছে।

আয়োজক কমিটির প্রধান লাইব্রেরির সুপারভাইজার জেনারেল ফয়সাল আবদুল রহমান বলেন, তাদের লাইব্রেরি কর্তৃক পবিত্র কুরআনের বিরল সোনালী ও অলঙ্কৃত কপির অধিগ্রহণের বিশেষ সংগ্রহ এটি।

লাইব্রেরির সুপারভাইজার জেনারেল ফয়সাল আবদুল রহমান আরও বলেন, অলঙ্করণ ও গিল্ডিংয়ের পাশাপাশি এই প্রদর্শনীর মূল্য নিহিত আছে পবিত্র কুরআনকে অলঙ্কৃত করার বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত। এটি লাইব্রেরির সাংস্কৃতিক কার্যক্রমের একটি অংশ।

গত ৪০ বছর ধরে কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি ইসলাম ও আরবের বিভিন্ন ঐতিহ্য নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে বিরল ছবি, মিনিয়েচার ও পাণ্ডুলিপি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।