Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

সেমাই খেয়ে শিশুসহ একই পরিবারের ৮ জন অসুস্থ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সেমাই খেয়ে শিশুসহ একই পরিবারের ৮ জন অসুস্থ

চাঁদপুরে সেমাই খেয়ে শিশুসহ একই পরিবারের আটজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে অসুস্থ সবাইকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

 

সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

 

অসুস্থরা হলো- আখি বেগম (৩০), নুর জাহান (৩২), জাহানারা বেগম (৩০), শিশু আবরাহাম (৩), নুর নদী (৩) ও আনন্দ (১৩)। তারা সবাই চাঁদপুর শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদী শাহজাহান মাতব্বর বাড়ির বাসিন্দা।

 

অসুস্থদের স্বজনরা জানান, সকালে সবাই সেমাই খেয়ে একে একে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত সবাইকে হাসপাতালে নেয়া হয়।

 

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সুশান্ত বলেন, অসুস্থ তিনজনকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।