Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিএনপি'র বিক্ষোভ মিছিল

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিএনপি'র বিক্ষোভ মিছিল

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় পাহাড়িদেরকে চিকিৎসা সেবা দিতে সেনাবাহিনীর টহল দলের উপর সশস্ত্র সন্ত্রাসী (কেএনএফ) কতৃক গুলিবর্ষণ করে মাস্টার ওয়ারেন্ট অফিসার শহীদ নাজিম উদ্দীনকে হত্যা ও রুমা উপজেলায় নির্মাণ শ্রমিকদের উপর গুলিবর্ষণ এবং অপহরণের প্রতিবাদের খাগড়াছড়ি জেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে-পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

 (১৭ মার্চ) শুক্রবার বিকেলে খাগড়াছড়ি শাপলা চত্ত্বরে নিকটতম অতীতের সবচেয়ে বড় প্রোগ্রাম বাস্তবায়ন করে পিসিএনপি। এতে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত হয়ে মাষ্টার ওয়ারেন্ট অফিসার শহীদ নাজিম উদ্দীন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবর রহমান।

এতেপার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক অধ্যাপক আবু তাহের এর সভাপতিত্বে,পিসিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোঃ আবদুল মজিদ, এস এম মাসুম রানা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় মহিলা পরিষদের সভাপতি সালমা আহমেদ মৌ,

 

কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আসাদ উল্লাহ, জেলা ছাত্র পরিষদের সভাপতি সুমন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ৯টি উপজেলা, ৩ টি পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক গণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।