Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন কুড়াই' উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

admin • 07 Dec 2024, 04:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন কুড়াই' উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সামাজিক সেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন কুড়াই” সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরন  করা হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার সংস্থাটির প্রধান কার্যলয়ে সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠী নারী ও পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও সভাপতি “স্বপ্ন কুড়াই” সমাজ উন্নয়ন সংস্থাটির সভাপতি এস এম আব্দুর রহিম।

 

এসময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ডঃ মোঃ এরশাদুল হক ,সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, কুষ্টিয়া ১নং হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ,খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো: আবুল কালাম আজাদ প্রমুখ ।

 

সামাজিক সেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থা সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর মাঝে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।'

 

স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এস এম আব্দুর রহিম, বৈশ্বিক মানবতার শান্তি প্রতিষ্ঠায় সমৃদ্ধ পারিবারিক বন্ধনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তর আলোচনা করেন।

 

ডঃ এরশাদ বলেন, আমরা যাদেরকে পিছিয়ে পরা জনগোষ্ঠী বলছি আসলে তারা পিছিয়েপরা জনগোষ্ঠী নয়, এরাই রাষ্ট্রের চাকা সচল রাখে। এই সচল চাকার উপর আমরা মূলধারার লোকজন নির্ভরশীল।

 

শ্যাম সুন্দর সরকার বলেন, আজকের এই মহৎ উদ্যোগে, স্বপ্ন কুড়াই সংগঠনের শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এ ধরনের সহায়তা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সংগঠনের কার্যক্রম আমাদের সবাইকে অনুপ্রাণিত করে আরও এগিয়ে আসতে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই প্রতিষ্ঠান যেভাবে এগিয়ে এসেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় মানবসেবার এই পথ আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

  এম মুস্তাক হোসেন মাসুদ বলেন, বৈষম্যহীন-ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ার জন্য সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন।  

উল্লেখ্য,সুখী-সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের লক্ষ্যে সমাজ/পরিবারে পিছিয়ে পরা জনগোষ্ঠীকে যৌথ-কর্মের মাধ্যমে স্বাবলম্বী করে রাষ্ট্র/সমাজের মূলধারার জনগোষ্ঠীর সাথে সমন্বয়সাধনে এক সমৃদ্ধ পারিবারিক বন্ধনের ক্ষেত্র তৈরি করা এবং এই সমৃদ্ধ বন্ধনকে পরিবেশ সুরক্ষায় প্রভাব-বিস্তার ঘটানোর মাধ্যমে বৈশ্বিক মানবতার শান্তি প্রতিষ্ঠা করাই “স্বপ্ন কুড়াই” সমাজ উন্নয়ন সংস্থার উদ্দেশ্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।