Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সু-শৃঙ্খলে চলছে দুর্গাপূজার মহোৎসব:ডিসি

admin • 23 Oct 2023, 10:16 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সু-শৃঙ্খলে চলছে দুর্গাপূজার মহোৎসব:ডিসি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। সোমবার শারদীয় দূর্গাপূজার মহানবমী’র রাতে বিভিন্ন মণ্ডপ ঘুরেঘুরে পরিদর্শন করেন তিনি।

এ সময় কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএএ, বিপিএম পিপিএম (বার), উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, থানার ওসি মো. আকিবুল ইসলাম, উপজেলা হিন্দু - বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুধাশু ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা জানান, জেলায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সু - শৃঙ্খলে চলেছে দুর্গাপূজার মহোৎসব ২০২৩। সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপূজা উৎসবমূখর করতে সদা সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলা ঘটনি। তিনি প্রত্যাশা করছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে দুর্গোৎসব শেষ হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।