সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ভোজ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার আইনজীবী সমিতির ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি ওবায়দুল হাসান।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার আইনজীবী সমিতির সভাপতি মোঃ মোমতাজ উদ্দিন ফকির, সাধারন সম্পাদক মোঃ আবদুন নূর দুলাল সহ আইনজীবী সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত আইনজীবীদের মধ্য অনেকে দুপুরের খাবারের সময় অনিয়ম ও বিশৃঙ্খলা অভিযোগ করেন।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আপীল বিভাগের বিজ্ঞ আইনজীবী জামান আক্তার বুলবুল বলেন, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ভোজ অনুষ্ঠানে এমন বিশৃঙ্খলা হলে আগামীতে এমন অনুষ্ঠান আয়োজন না করাটাই উত্তম হবে ।
আইনজীবী অ্যাডভোকেট মিনহাজুর রহমান বলেন, আইনজীবীগন দীর্ঘ লাইন এ দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে খাবার টেবিলের পাশে দাঁড়িয়ে খাবারের জন্য চেয়ার পেতে এমন লজ্জাকর পরিস্থিতি আর কখোনও দেখেননি। তিনি আরও বলেন ২ টার সময় লাইনে দাঁড়িয়ে ভিতরে প্রবেশ করে খাবার টেবিলে বসে ৩.১৫ মিনিট লেগেছে। বারবার ডেকেও তদারকির মতো কোন কাউকে না পেয়ে আইনজীবিগনের মনোক্ষুন্ন হবার বিষয়টি দারুনভাবে লক্ষ্য করেন।
তিনি আরো অভিযোগ করেন, টেবিলে বহিরাগত লোকজনের কারনে আইনজীবীগন সঠিক সময়ে খাবার খেতে না পেরে বহিরাগতদের খাবার খাওয়ার চিত্র ক্যামেরায় ধারন করেন। অনেক আইনজীবী আরো বলেন কমিটির এ অব্যবস্থাপনার কারনে সম্মানিত আইনজীবীগন রিতীমত অসম্মানিত বোধ করেন এবং এমন অব্যস্থাপনা হলে এমন ভোজের অনুসঠান আয়োজন করার উচিৎ নয় বলে মত প্রকাশ করেন।
আরো উল্লেখ থাকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম উক্ত বার্ষিক ভোজকে বর্জন করেছে।





