Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

সুপ্রিম কোর্ট বারে ভাঙচুর: ১৪ আইনজীবীর আগাম জামিন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্ট বারে ভাঙচুর: ১৪ আইনজীবীর আগাম জামিন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কক্ষ ভাঙচুরের মামলায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালসহ দলটির ১৪ আইনজীবীকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়াও ৪ জনকে ছয় সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর ও আওয়ামীপন্থী আইনজীবীদের ওপর হামলার অভিযোগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহকারী সুপারিন্টেনডেন্ট মো. রফিক উল্লাহ বাদী হয়ে শাহবাগ থানায় ১৮ আইনজীবীর নাম উল্লেখ করে ৪০/৫০ জনকে আসামি করে মামলা করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, সদস্যদের বারে যাওয়ার অধিকার আছে। সেখানে অনেক নির্বাচিত অতিথি ছিল। তাদের ওপর হামলা করাটা অনাকাঙ্ক্ষিত বলে জানান তিনি।মামলার রায়ের পরও তারা আদালতে হৈচৈ করার চেষ্টা করেছে। তবে আদালত তাদের নিবৃত্ত করেছে।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ভাঙচুরের মামলায় বিএনপির ১৮ আইনজীবীর জামিন চাইতে গেলে রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ শুনানির জন্য সোমবার দিন ঠিক করে দেয় আদালত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় রায় হওয়ার পর গত বৃহস্পতিবার বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন সুপ্রিম কোর্টে। এক পর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হামলার ঘটনা ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।