Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় হবে : প্রধান বিচারপতি

admin • 21 Sep 2024, 04:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় হবে : প্রধান বিচারপতি

বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে দেওয়া অভিভাষণে শনিবার বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরে তিনি এ ঘোষণা দেন।

 

সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সারা দেশের প্রায় দুই হাজার বিচারকের উপস্থিতিতে প্রধান বিচারপতি রোডম্যাপ তু্লে ধরেন।

 

সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য সরকারের সহযোগিতা চেয়েছি। তাই এই স্বাধীনতা নিশ্চিতের বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা হবে। যা সুপ্রিম কোর্টে অধীনে পরিচালিত হবে। বিচারকদের পদায়নের জন্য পৃথক নীতিমালা করা হবে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের নিয়ম করতে হবে।

আলাদা সচিবালয় গঠনের প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি। এ সময় বিচার বিচাগের জন্য স্বতন্ত্র বাজেট দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।

সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিগত বছরগুলোয় বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। হস্তক্ষেপের কারণে বিচারের ওপর মানুষের আস্থা কমেছে। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য মাসদার হোসেন মামলা রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন আবশ্যক।

এর আগে অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বক্তব্য দেন। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সারা দেশের অধস্তন আদালতের প্রায় দুই হাজার বিচারক, বিচার বিভাগ সংস্কার কমিটির প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।