Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জে ঢলের পানিতে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

লক্ষনশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওদুদ ও স্থানীয় ইউপি সদস্য মহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- গোবিন্দপুর গ্রামের সোহেল আহমেদের মেয়ে ফারজানা (১৩) ও মারজানা (৮) ও ছেলে রবিন (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের বাড়ি কিত্তার (ছোট হাওর) মাঝখানে। বাড়ির কাছাকাছি পানি চলে আসায় তারা তাদের নতুন বাড়ি থেকে পুরাতন বাড়িতে যাচ্ছিল। পুরাতন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মূল সড়কে উঠার জন্য ছোট একটি নৌকায় উঠে তিন ভাই-বোন। কিছু দূর যাওয়ার পর ভারী বৃষ্টি এবং বাতাসের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন ডুবে মারা যায়।

সুনামগঞ্জ সদর ফায়ার স্টেশনের কর্মকর্তা নিউটন দাশ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম সেখানে যায়। তবে আমরা যাওয়ার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।