Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

সুদসহ ঋণের টাকা পরিশোধ,তবুও মৃত্যু হলো কারাগারে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সুদসহ ঋণের টাকা পরিশোধ,তবুও মৃত্যু হলো কারাগারে

অসুস্থ হয়ে সাতক্ষীরা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

মৃত রবিউল ইসলাম (৭৫) পাটকেলঘাটা থানার কাশিপুর গ্রামের বাসিন্দা। একটি চেক ডিজঅর্নার মামলায় তিন মাসের দণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন তিনি।

 

মৃতের প্রতিবেশী রায়হান সরদার জানান, পাটকেলঘাটা শ্রমজীবী ফাউন্ডেশন থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন রবিউল। পরবর্তীতে সুদসহ ৬৫ হাজার টাকা পরিশোধও করেন তিনি।

 

এরপরও সমিতি কর্তৃপক্ষ তার নামে চেকের মামলা দেয়। সেই মামলায় আদালত তিন মাসের সাজা দেয় তাকে।

 

সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথী বলেন, রবিউল গত ২৪ জুলাই থেকে তিনি একটি চেকের মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।  শ্বাসকষ্ট ছিল তার। কারা হাসপাতালে চিকিৎসাও দেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।