Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

সুইডেনে কোরআন অবমাননাকারীর ফাঁসির দাবি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সুইডেনে কোরআন অবমাননাকারীর ফাঁসির দাবি

সুইডেনের রাজধানী স্টোকহোমে পবিত্র কোরআন পুড়িয়ে অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সম্মিলিত আলেম সমাজ। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার (১৪ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জান। সুইডেনে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবের বিপক্ষে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের ভোট দেওয়ার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সম্মিলিত আলেম সমাজের সভাপতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম বলেন, জাতিসংঘের প্রস্তাবের বিরুদ্ধে যারা ভেটো দিয়েছে তাদের আমরা ধিক্কার জানাই। আমরা কোনো ধর্মের মানুষকে ঘৃণা করি না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্ম পালন করব।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, মহাগ্রন্থ আল কোরআন আমাদের বেঁচে থাকার দলিল। কোরআনের লাখ লাখ হাফেজ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের পরিষ্কার করে বলে দিতে চাই— আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোরআন অবমাননার জন্য যারা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানাচ্ছি।

তারা বলেন, ইসলাম ধর্মকে অবমাননা করা হলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আমরা মুসলিমরা প্রতিবাদ করবে। জাতিসংঘে যখন কোরআন অবমাননার প্রস্তাব উঠেছে তখন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইডেন ও ব্রিটেন আমাদের বিরোধিতা করেছে। তারা কখনো মুসলমান জাতির পক্ষে থাকতে পারে না।

মানববন্ধনে সম্মিলিত ইসলামী সমাজের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বায়তুল মোকাররমের উত্তর গেট ও পল্টন মোড়ে অবস্থান নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।