Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

সীমান্তে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সীমান্তে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফ কর্তৃক বাংলাদেশী জনগণের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি কিশোরগঞ্জ জেলা শাখা।

 

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের নজরুল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে বাংলাদেশের জনগণ সবসবময় প্রস্তুত আছে ও থাকবে। সীমান্তে ভারত যে ধৃষ্টতা দেখাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানান তারা। হাসিনাকে জায়গা দিয়ে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বের নীতি লঙ্ঘন করেছে। এখন থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্তে যেকোনো প্রহসন রুখে দিতে দেশের জনগণ আর কোন আপোস করবে নাবলেও মন্তব্য করেন তারা।

 

সমাবেশে উপস্থিত ছিলেন, নাগরিক কমিটি কিশোরগঞ্জ সদর উপজেলার বেজাউল হাসনাত, সাইফুল্লাহ সিদ্দিক হিমেল, ভূঁইয়া মানিক, হোসাইন সাব্বির, পাকুন্দিয়া রাজিন সালেহ, নূর মোহাম্মদ সৌরব, মঠামইন এনামুল হক মুরাদ, করিমগঞ্জ শাহরিয়ার রশিদ অন্তর, মো সাজন মিয়া, কটিয়াদি মতিউর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল প্রিন্স প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।