Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিলেট বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার

admin • 08 Dec 2023, 02:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সিলেট বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার

সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ৩৪কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে।

 

জানা যায়, শুক্রবার সকাল ৮টা ৫০মিনিটের দিকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে দুবাই থেকে ছেড়ে আসা বিজি ২৪৮ নম্বরের একটি ফ্লাইট। এ সময় কাস্টমস গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালায়। চালিয়ে বিমানের আসনের নিচ থেকে বিশেষভাবে মোড়ানো সোনার বার উদ্ধার করে। এসময় পেস্ট করা স্বর্ণও উদ্ধার করা হয়।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তল্লাশি শেষে বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সেখানে আবারও তল্লাশি চালানো হতে পারে বিমানটিতে।

 

ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারি কমিশনার সাজেদুল করিম জানান, উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ২৮০ পিস সোনার বার রয়েছে। যার ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম। এছাড়া ৬টি পেস্ট করা স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে । যার ওজন ১ কেজি ৫৯১ গ্রাম। উদ্ধারকৃত স্বর্নের বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা বলে জানান তিনি।

 

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এ কাস্টমস কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।