Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আশঙ্কাজনক ৫

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আশঙ্কাজনক ৫

সিলেটে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার চরলাপুর গ্রামে বাসিন্দা অটোরিকশাচালক বাবুল মিয়া (৬০) ও বালাগঞ্জের গহরপুর এলাকার আজমল আলীর ছেলে মো. আনহার।

জানা গেছে, দক্ষিণ সুরমার সুলতানপুর-গহরপুর রোডে একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট থেকে গহরপুর যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালকসহ এক যাত্রী নিহত হন।

অটোরিকশাটিতে নারী, শিশুসহ মোট ছয়জন ছিলেন। অন্য পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন সোনা মিয়া (২২), তার চাচাতো বোন সুজিনা (২২) ও মামাতো ভাই আলাউদ্দিন (২৬)। তাদের বাড়ি বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদরাসাবাজার এলাকায়।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।