Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিলেটে শনিবার বিদ্যুৎ থাকবে না ৯ ঘণ্টা

admin • 03 Nov 2023, 08:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সিলেটে শনিবার বিদ্যুৎ থাকবে না ৯ ঘণ্টা

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৩ কেভি নতুন লাইন নির্মাণ ও উন্নয়নমূলক কাজের জন্য ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়- ৩৩ কেভি নতুন লাইন নির্মাণ ও উন্নয়নমূলক কাজের জন্য ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতায় টিলাগড়, রাজপাড়া, বেতার, সিলেট সরকারি কলেজ, লামাপাড়া, সবুজবাগ, গোলাপবাগ এবং ১১ কেভি ধোপাদিঘীরপাড় ফিডারের উপশহর রোড, মেন্দিবাগ, সোবহানীঘাট বিশ্বরোড, ডুবরী হাওর, ফুলতলী মাদ্রাসা, কাঁচাবাজার, সোবহানীঘাট পয়েন্ট, বঙ্গবীর, হাফিজ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।