Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

সিলেটে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সিলেটে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

সিলেট নগরের লন্ডনী রোড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে।

পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনার সময় জালালাবাদ থানাধীন লন্ডনী রোড এলাকার একটি স্থানে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর রক্ষিত অবস্থায় একটি অস্ত্র পড়ে থাকেতে দেখেন। পরবর্তীতে সেটিতে সক্রিয় টিগারযুক্ত ১২ বোর (ডিবিবিএল) শটগান পাওয়া যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অভিযানে পাওয়া আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।