Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিরাজগঞ্জে ‘ব্রাজিল বাড়ী’

admin • 18 Nov 2022, 12:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সিরাজগঞ্জে ‘ব্রাজিল বাড়ী’

কাতার বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব না থাকলেও বিভিন্ন দলের সমর্থকদের আবেগ আর উচ্ছ্বাসে কমতি নেই। সিরাজগঞ্জের পরিবহন ব্যবসায়ী লিটন সরকার সেই আবেগ থেকে নিজের বাড়ির নাম দিয়েছেন ‘ব্রাজিল বাড়ী’। ব্রাজিল দলের এই সমর্থক তার পুরো দোতলা বাড়ির রঙ করেছেন ব্রাজিলের পতাকার রঙে।

বাদ যায়নি দেশের লাল সবুজও। এমন প্রীতির পেছনে রয়েছে তার আবেগ। এই বাড়ির প্রতিটি সদস্যই নাকি ব্রাজিল দলের সর্মথক। তাই বাড়িটির নামকরণ করা হয়েছে ‘ব্রাজিল বাড়ী’।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের মোক্তারপাড়ায় লিটন সরকারের ওই বাড়িতে গেলে দেখা যায়, দোতলা বাড়িটির দেয়াল হলুদ ও সবুজ রঙে রাঙানো। দেয়াল জুড়ে শোভা পাচ্ছে ব্রাজিলের পতাকা। আর ভিন্ন বৈচিত্র্য থাকায় অনেকেই ভিড় জমাচ্ছেন বাড়িটি দেখতে।

ওই বাড়ির প্রতিবেশীরা জানান, বাড়িটিকে ব্রাজিল বাড়ি হিসেবেই চেনেন সবাই। এমনকি রিকশাচালকদের এখন ওই বাড়ির ঠিকানা বোঝাতে ব্রাজিল বাড়ি বললেও চলে। এমন পাগলামির পেছনে রয়েছে প্রিয় দলের প্রতি ভালোবাসা। তাই নিজের বাড়িটিকেই ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন বলে জানালেন পরিবহন ব্যবসায়ী লিটন সরকার। এই প্রীতি থেকেই বাড়ির নেম-প্লেটেও লিখেছেন ‘ব্রাজিল বাড়ি’।

লিটন সরকার বলেন, বাংলাদেশ ফুটবলের দেশ। এদেশের মানুষ ফুটবলকে খুব ভালোবাসে। আর সেই ভালোবাসা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।