Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিরাজগঞ্জে গমবাহী ট্রাকে আগুন

admin • 20 Nov 2023, 10:55 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সিরাজগঞ্জে গমবাহী ট্রাকে আগুন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফা হরতালের প্রথম দিনের গভীর রাতে সিরাজগঞ্জের মহাসড়কে ফের গমবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

রোববার (২০ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি সোমবার সকালে দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

ওসি বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি গমবাহী ট্রাক মহাসড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

   

পরে একটু দূরেই আমাদের একটি টিম থাকায় তারা গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।