Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিয়াম পালন ও নামাজ পড়ে পুরস্কার পেল ৪ কিশোর

admin • 16 Apr 2024, 02:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সিয়াম পালন ও নামাজ পড়ে পুরস্কার পেল ৪ কিশোর

মোঃ নয়ন শেখ, কুমারখালী (কুষ্টিয়া):

কুষ্টিয়া কুমারখালী এলঙ্গী বায়তুল মামুর জামে মসজিদের পক্ষ থেকে রমজান উপলক্ষে সিয়াম পালন ও নামাজ আদায়ে উৎসাহ প্রদানের জন্য এবছর চার জনকে ঈদগাহ ময়দানে পুরস্কার প্রদান করা হয়।

( ১১ এপ্রিল) এলঙ্গী বায়তুল মামুর ঈদগাহে ৩০টি রোজা রাখা এবং ২০ রাকাত করে ৩০ দিন তারাবীর নামাজ আদায় করায় প্রথম হয়েছ, তৃতীয় শ্রেণীর ছাত্র মোঃ আনহার( ১০)।  ২৮ টা রোজা রাখা এবং ২০ রাকাত করে ২৮ দিন তারাবির নামাজ আদায় করায় দ্বিতীয় হয়েছে, পঞ্চম শ্রেণীর ছাত্র মোঃ তামিম(১২)। নিয়মিত জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় তৃতীয় হয়েছে, প্রথম শ্রেণীর ছাত্র মোঃ অয়ন(৭)। নিয়মিত জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় চতুর্থ হয়েছে দ্বিতীয় শ্রেণীর ছাত্র আহনাফ(৯)।

এমন মহতী অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছেন মোঃ আলামিন এবং মুফতি সাইফুল্লাহ খালেদ। সে সময় মুফতি সাইফুল্লাহ খালেদ বলেন, বিভিন্ন টেলিভিশনে ক্ষুদে সংগীত শিল্পী খোঁজা হয়, তেমনি ক্ষুদে নামাজি অনুসন্ধান ও তৈরির চেষ্টায় এই শিশুদের পুরস্কৃত করা হয়।  তুরস্কসহ বিভিন্ন মুসলিম দেশে ক্ষুদে মুসল্লি তৈরির এমন উদ্যোগ নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় শিশুদের নামাজি হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়।

আমরা চাই এ জাতীয় উদ্যোগের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নৈতিকতাবোধ সম্পন্ন সচেতন মানুষ হিসেবে গড়ে উঠবে। সকল প্রকার অনৈতিকতা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।