Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

সিনিয়র সহকারী সচিব হলেন ২৭০ কর্মকর্তা!

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সিনিয়র সহকারী সচিব হলেন ২৭০ কর্মকর্তা!

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭০ কর্মকর্তা সহকারী সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৮ জন কর্মকর্তাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেলে পদোন্নতি প্রদান করা হলো। এর মধ্যে প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন ২৬৮ জন কর্মকর্তা।

 

এতে আরো বলা হয়েছে, পদোন্নতি পাওয়া সব কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র প্রেরণ করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা বর্তমান কর্মস্থলে নিজ নিজ পদে কর্মরত থাকবেন।

 

অপর প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা ছুটিতে থাকা দুই কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে জানানো হয়, এসব কর্মকর্তা শিক্ষা ছুটি/লিয়েনে থাকায় তাঁদের পদোন্নতির আদেশ জারি করা হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।