Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সফল অস্ত্রপচার

admin • 18 Oct 2023, 09:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সফল অস্ত্রপচার

সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার জ্ঞান ফিরেছে। বর্তমানে তিনি ইনসেনটিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় আছেন। রাষ্ট্রপতির শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে। বুধবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, আজ বুধবার সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি করা হয়।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।

 

এর আগে গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। পরে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।