Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিংড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

admin • 04 Mar 2023, 02:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সিংড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের সিংড়ায় শ্যালো ইঞ্জিলচালিত গরুবাহী নসিমনের ধাক্কায় মো. সিজার হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

শনিবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার জামতৈল-চান্দাইকনা সড়কের মৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ব্যাক্তি সিজার ওই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামসুজ্জোহা মিরর অব বাংলাদেশকে বলেন, আজ( শনিবার ) দুপুরের দিকে সিজার মোটরসাইকেল চালিয়ে গ্রামীণ সড়ক থেকে জামতৈল-চান্দাইকনা সড়কে উঠছিলেন।

 

এ সময় চান্দাইকনাগামী শ্যালো ইঞ্জিলচালিত গরুবাহী একটি নসিমন তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তার মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সিজারকে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।