Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিংড়ায় ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

admin • 11 Mar 2024, 02:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সিংড়ায় ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় এক নারী ও দুই ভাইয়ের জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (১১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল-দূর্গাপুর আঞ্চলিক সড়কের দূর্গাপুর বাজারে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সিংড়ার বনকুড়াইল গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী হোসনে আরা বেগম (৪০),আব্দুল মমিনের দুই ছেলে ইমরান হোসেন (১৯) ও রাব্বী হোসেন। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।

বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার দুর্গাপুর এলাকায় একটি ব্যাটারি চালিত অটোভ্যান বনকুড়াইল থেকে দুর্গাপুর ব্রিজের পাশের আঞ্চলিক সড়কে উঠছিল। এসময় সিরাজগঞ্জের চান্দাইকোনা থেকে সিংড়াগামী একটি দ্রুতমামী ট্রাক দেখে ভ্যানটি ঘুরাতে গিয়ে উল্টে যায়। এসময় ভ্যানে থাকা যাত্রীরা সড়কে পড়ে যায়। পরে ট্রাকটি সবাইকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ওই তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো দুজন। পরে বামিহাল বাজার এলাকায় স্থানীয়রা ট্রাকসহ তার চালক ও সহকারীকে আটক করে পুলিশে হস্তান্তর করে। ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।