Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

সিঁড়ির নিচে মিলল নারীর বস্তাবন্দি মরদেহ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সিঁড়ির নিচে মিলল নারীর বস্তাবন্দি মরদেহ

সাভারের ব্যাংক কলোনি এলাকায় একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে ববিতা আক্তার (৩৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ মে) সকাল ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনি অ্যাসেট স্কুল-২ এলাকায় রিতা ভিলার সিঁড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। নিহত ববিতা আক্তার নেত্রকোণা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

 

পুলিশ জানায়, ব্যাংক কলোনির ওই বাড়ির নিচতলার সিঁড়ির নিচে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে।

 

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।