Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সায়মা ওয়াজেদকে উষ্ণ অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি

admin • 03 Nov 2023, 08:22 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সায়মা ওয়াজেদকে উষ্ণ অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

বৃহস্পতিবার (২ নভেম্বর ) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপ্রধান বলেন,“প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কন্যার এ বিজয় শুধু তার একার বিজয় নয়, বাংলাদেশের ১৭ কোটি মানুষের বিজয় এবং এ বিজয়ে আমরা গর্বিত।”

 

তিনি বলেন, সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হওয়ায় এ অঞ্চলের দেশগুলোর মানসিক স্বাস্থ্য ও অটিজমসহ সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার কাঙ্খিত উন্নয়ন ত্বরান্বিত হবে।

   

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে বাংলাদেশে যে নবযাত্রা শুরু হয়েছে, এ বিজয়ের ফলে তা আরো বেগবান হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।