Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদকসহ ছাত্রলীগে নতুন ৮ পদ

admin • 11 Apr 2023, 10:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদকসহ ছাত্রলীগে নতুন ৮ পদ

অটিজম, সামাজিক যোগাযোগ মাধ্যম, টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি বিষয়ক সম্পাদকসহ ছাত্রলীগে নতুন ৮টি পদ সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী নতুন পদগুলো সংযুক্ত করা হয়।

 

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, 'বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ' এর আকার অপরিবর্তিত রেখে নিম্নোক্ত সম্পাদকীয় পদগুলো সংযুক্ত করা হল।

 

নতুন যুক্ত করা পদগুলো হচ্ছে অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক,

ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।