Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

admin • 07 Apr 2026, 07:59 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিবির পক্ষ থেকে শিরীন শারমিন চৌধুরীকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। গত ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।