রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতারের জন্য ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
বুধবার রাতে আশরাফুল ইসলাম তার নিজের ফেসবুকে এ ঘোষণা করেন।
ঐ পোস্টে তিনি লেখেন, রাজশাহী-নোয়াখালী-কুমিল্লা-পাবনা-সিলেটের এমপি-মন্ত্রী গ্রেফতার এই নিউজ চাই না র্যাব ডিবির, আর রাজবাড়ীর সাবেক চোর দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতার করতে পারলে র্যাব ডিবিকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে।’
আশরাফুল ইসলাম দীর্ঘ দিন ধরেই আওয়ামী লীগের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম নিয়ে লেখালেখি করে আসছেন। পাশাপাশি রাজবাড়ী জেলার রাজনীতি ও অবস্থা নিয়েও আলোচনা সমালোচনা অব্যাহত রেখেছেন।
এর আগে বিভিন্ন পুরস্কার ঘোষণা করে তা বাস্তবায়ন করেছেন তিনি।





