Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আর নেই

admin • 25 Oct 2023, 08:48 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আর নেই

মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আর নেই। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনে ও ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন।

 

তিনি জানান, মামা রাতে মারা গেছেন।

 

তার মরদেহ আপাতত হিমাগারে রাখা হবে। এক মেয়ে দেশের বাইরে আছেন। তিনি দেশে আসার পর লাশ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি দুই মেয়ে রেখে গেছেন।

সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালের ১ অক্টোবর মাদারীপুরের ডাসার গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আবুল হোসেন।

 

এরপর আরও তিন মেয়াদে ওই এলাকার এমপি ছিলেন তিনি। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।