Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

সাবেক ডিসির ৩ মিনিট ২২ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সাবেক ডিসির ৩ মিনিট ২২ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

বরগুনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান ও এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার বিকেল থেকে ভিডিওটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর বেশ কয়েকটি ফেসবুক পেজে ভিডিওটি আপলোড হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। বিষয়টি এখন বরগুনায় আলোচনার কেন্দ্রে।

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ ডিসেম্বর বরগুনায় জেলা প্রশাসক পদে যোগ দেন মো. হাবিবুর রহমান। বরগুনায় আড়াই বছর কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৯ জুলাই তাঁকে সেখান থেকে উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখায় পদায়ন করা হয়।

 

৩০ জুলাই তিনি নতুন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করে ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দেন। ৪ সেপ্টেম্বর উপ সচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতিও পেয়েছেন বরগুনার সাবেক ডিসি হাবিবুর রহমান।

 

ফেসবুকে ভিডিও পোস্টটির মন্তব্যের ঘরে সুমন সিকদার নামে স্থানীয় একজন ফেসবুকে লেখেন, ‘জামালপুরের প্রতিচ্ছবি দেখার অপেক্ষায় বরগুনাবাসী। ’ জিয়াউদ্দিন মোল্লা নামে আরেকজন লিখেছেন, ‘অপরাধীর ভয় নেই। ভয় শুধু জনতার। সবাই গোপনে দেখে আর দেখে। কিন্তু বলার সাহস পায় না। ’

 

ভিডিওর ব্যাপারে বরগুনার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

 

বরগুনা অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের সভাপতি মো. জাহাঙ্গীর মৃধা বলেন, ‘আজ বিকেলে ভিডিওটি প্রথমে বরগুনার ফেসবুক ব্যবহারকারী বিভিন্ন ব্যক্তির মেসেঞ্জারে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেটি বেশ কিছু পেজেও আপলোড করা হয়।

 

ভিডিওটি আমি দেখেছি। এতে সাবেক জেলা প্রশাসক ও এক নারী একটি কক্ষে অন্তরঙ্গ মুহূর্তে ও উভয়ের কিছু কথোপকথন রয়েছে। দুটি ক্লিপে মোট ৩ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ঘুরছে। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।