Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ হেলাল রাখুর দাফনকার্য সম্পন্ন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ হেলাল রাখুর দাফনকার্য সম্পন্ন

আজ ২১ শে ডিসেম্বর ২০২২ ইং বাদ আসর কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কোর্টপাড়ার কলেজমোড় সংলগ্ন এলাকার নিবাসী রাশেদ হেলাল রাখু আনুমানিক ভোর ৫ টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

বিকাল ৪ টায় কলেজমোড় জামে মসজিদে বাদ আসর তার জানাজার নামায অনুষ্ঠিত হয়। এরপর বিকাল ৫ টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়। এসময় কুষ্টিয়ার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রক্তিম ঘোষ স্বাক্ষরিত শোক বার্তায় সাবেক ছাত্রলীগ নেতা রাখুর মৃত্যু সংবাদটি দেশব্যাপী ছড়িয়ে পড়ে সামাজিক গণমাধ্যম ফেসবুকে। আত্মীয়, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, নেতাকর্মী, সহযোদ্ধা ও পরিচিত ব্যক্তিবর্গ সকলেই রাখুর অসুস্থতাজনিত অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং প্রয়াত ছাত্রলীগ নেতা রাখুর রাজনৈতিক সহযোদ্ধা অ্যাডভোকেট সাইফুর রহমান সুমন বলেন, " রাখু জেলা ছাত্রলীগের দুর্দিনের কান্ডারী, বিরোধীদলে কারা নির্যাতিত ছাত্রনেতা, দক্ষ ও মেধাবী সংগঠক ছিলো। দলীয় মিছিল মিটিং এ অগ্রভাগে থেকে নেতৃত্ব দিতো। আক্ষেপ রাখুর শেষ সময় আমরা ওকে চিকিৎসা সহ জীবনযুদ্ধে মনের মতো সাহায্য দিতে পারলাম না, আমাদের মনে রাখা উচিৎ, একদিন সবাই দুনিয়া ছেড়ে চলে যাবো, কেউই চিরদিন থাকবনা "

কুষ্টিয়া পৌর গোরস্থানে সাবেক ছাত্রলীগ নেতা রাখুর দাফনকার্য অনুষ্ঠানসহ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান আতা,

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মীর সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী মুর্তজা সিদ্দিকী খসরু, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আসাদ রেমন, শামিমুল কামাল রুমন, সাবেক সিনিয়র সহ সভাপতি আহমেদ মৃদুল হাসান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ শতাধিক সাবেক ও বর্তমান বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ, কোর্টপাড়া নিবাসী মোঃ জাহাঙ্গীর রঞ্জু, সাবেক সরকারি কলেজ ছাত্র সংসদের নেতা আবু সাঈদ জাকারিয়া উৎপল, দৈনিক সময়ের দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ, প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।