Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাবেক ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

admin • 13 Aug 2025, 09:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাবেক ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা মো. রায়হান হাবীব ইয়েনকে আহ্বায়ক করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. রাতুল হাসান বিশ্বাস সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য জানানো হয়।

রায়হান হাবীব ইয়েন ২০১৯ সালে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের নুরুল-নাজমুল কমিটির উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন। তার ছাত্রলীগে থাকা কালীন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়া ছবি ও পদবীর কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, রায়হান হাবীব ইয়েন ছাত্রলীগের নিবেদিত প্রাণ ছিলেন। বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া আগমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে তিনি দল পরিবর্তনের কারণ এখনও জানাননি।

 

নবনিযুক্ত আহ্বায়ক রায়হান হাবীব ইয়েন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

  গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন বলেন, এই কমিটি অনুমোদন কেন্দ্রীয়ভাবে হয়েছে এবং জেলা ছাত্রদল বিষয়টি পূর্বে জানত না। তিনি বলেন, ‘বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী যারা দলের প্রতি নিবেদিত এবং দুঃসময়ে ছাত্রদলের রাজনীতি করেছে, তাদের মূল্যায়ন করতে হবে। আমাদের দলে ছাত্রলীগ থেকে আসা কোনো অনুপ্রবেশকারীকে স্থান দেয়া হবে না।’   তিনি আরও জানান, ‘রায়হান হাবীব ইয়েনের ছাত্রলীগে থাকার কিছু পোস্টার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।