Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ ৩ দিনের রিমান্ডে

admin • 18 Sep 2024, 05:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাবেক এমপি সেলিম  আলতাফ জর্জ ৩ দিনের রিমান্ডে

কুষ্টিয়া-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার পর আদালতে তার উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের আদালত এ রায় দেন।

 

এর আগে গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

 

পরে তাকে মোহাম্মদপুর থানায় দায়েরকৃত আটোরিকশাচালক রনি (১৯) হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।