Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সাবেক এমপি মতিয়া চৌধুরী আর নেই !

admin • 16 Oct 2024, 02:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাবেক এমপি মতিয়া চৌধুরী আর নেই !

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী আর নেই। আজ বুধবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

জানা গেছে, বেলা ১১টার দিকে বুকে ব্যাথা নিয়ে মতিয়া চৌধুরীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকেরা সাধ্যমতো চেষ্টা করলেও তাঁকে বাঁচানো যায়নি।

 

নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জিন্নাহ তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

 

বেগম মতিয়া চৌধুরী শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে প্রথমবার নির্বাচিত হন। তিনি ২০০১ সালে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলেন।

 

এছাড়া তিনি এই আসন থেকে সর্বশেষ ২০২৪ সালের ১২তম সংসদ নির্বাচন পর্যন্ত ৬ বার এমপি নির্বাচিত হন। এবং সংসদের সরকার দলীয় উপনেতা নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।