Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে ২০ লাখ টাকা দেবে বিসিবি

admin • 31 Oct 2024, 10:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে ২০ লাখ টাকা দেবে বিসিবি

বাংলাদেশ নারী ফুটবল দলকে পুরস্কার হিসেবে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ ঘোষণা দেয়। সেখানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন।

 

এর আগে চট্টগ্রাম টেস্ট চলাকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। তাদেরকে কিছুটা পুরস্কৃত করতে পারব ভেবে আমি খুশি। পরপর দুইবার তারা আমাদের গর্বিত করেছে। ’ তখন অবশ্য পরিমাণটা ঘোষণা করেননি ফারুক।

 

দুই বছর আগেও সাফ জিতেছিল মেয়েরা। তখন বিসিবি সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। তার বোর্ড সেবার ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছিল।

 

এদিকে গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।