Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

সাত বছরে ‘বড় ছেলে’, সাত বাক্যে অপূর্ব’র বার্তা

admin • 07 Sep 2024, 11:08 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাত বছরে ‘বড় ছেলে’, সাত বাক্যে অপূর্ব’র বার্তা

বাংলা নাটক-টেলিছবির মোড় ঘুরিয়ে দিয়েছিল মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’। ২০১৭ সালে এটি প্রচারিত হওয়ার পর বাতাসের বেগে ছড়িয়ে যায় চারদিকে। ইউটিউবে গড়ে নতুন নজির।

দর্শকপ্রিয় সেই টেলিছবির সাত বছর পূর্ণ হয়েছে ৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে পর্দার বড় ছেলে জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে দিয়েছেন সাত বাক্যের একটি বার্তা।

অভিনেতা মনে করেন, ৫ সেপ্টেম্বর তার ক্যারিয়ারে বিশেষ দিন। তিনি বলেন, ‘এই টেলিছবি থেকে যে ভালোবাসা পেয়েছি, এখনো কোনো কাজ দিয়ে তা ছাড়িয়ে যেতে পারিনি। সাত বছর পর এসে এখনো এই নাটক নিয়ে মেসেজ পাই।

‘বড় ছেলে’ নাটকটির প্রচারের দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীনও এক আবেগময় পোস্ট দিয়েছেন। যেখান তিনি লিখেছেন, ‘বড় ছেলেন ৭ বছর হতে চলেছে, আমি এখনো ভক্তদের থেকে আগের মতো ভালোবাসা পেয়ে যাচ্ছি।’

শেষে অভিনেত্রীর ভাষ্য, ‘এ নাটকটি আমার ক্যারিয়ারে পরিবর্তন এনে দিয়েছে। এরপর আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার কাছে চিরকৃতজ্ঞ এমন সুন্দর উপহার দেওয়ার জন্য।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।