Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

সাতক্ষীরার আকাশে অদ্ভুত আলোকচ্ছটা

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
সাতক্ষীরার আকাশে অদ্ভুত আলোকচ্ছটা

সাতক্ষীরার আকাশে দেখা মিলেছে এক রহস্যময় আলোকচ্ছটা। যেন কেউ টর্চলাইট জ্বালিয়ে আলোর ফোকাস ফেলেছেন আকাশের বুকে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলাব্যাপী এ দৃশ্য দেখা যায়। আধাঘণ্টা পর এটি অদৃশ্য হয়ে যায়।

দৃশ্যটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ মানুষ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই আলোকচ্ছটার ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে থাকেন তারা। মুহূর্তে এটি ভাইরাল হয়ে যায়।

মামুনুর রশীদ নামের একজন ফেসবুকে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আকাশে অদ্ভুত আলো।’ শহীদুল আরাফাত লিখেছেন, ‘এটা কৃত্রিম কোনো ড্রোন বা স্যাটেলাইট সম্ভবত।’

সাতক্ষীরার আকাশে দেখা মিলেছে এক রহস্যময় আলোকচ্ছটা। যেন কেউ টর্চলাইট জ্বালিয়ে আলোর ফোকাস ফেলেছেন আকাশের বুকে

মাসুম নামের একজন লিখেছেন, ‘গুগল ম্যাপ আপডেট হচ্ছে সম্ভবত, তাই লাইট দিয়ে ছবি তোলা হচ্ছে।’

শেখ আলমগীর নামে একজন লিখেছেন, ‘মহান আল্লাহ পাক সব ভালো জানেন। কী হবে দুনিয়ায়! হঠাৎ আকাশে দেখলাম।’

এ বিষয়ে সাতক্ষীরা আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন সাংবাদিকদের বলেন, ‘এটা নিয়ে অনেকেই ফোন করছেন। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আকাশে মেঘ থাকার কারণে সূর্যের আলোকরশ্মি এভাবে ছড়িয়ে পড়তে পারে। অথবা এটি ধূমকেতু। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরে জানাতে পারবো।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।