Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাতক্ষীরায় ১০ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তি আটক

admin • 16 Nov 2022, 05:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাতক্ষীরায় ১০ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরার শ্যামনগরে হরিণের ১০ কেজি মাংসসহ আবুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর থেকে তাকে আটক করা হয়। আটক আবুল হোসেন উপজেলার ছোট ভেটখালী গ্রামের কেরামত গাজীর ছেলে।

 

স্থানীয়রা জানান, আবুল হোসেন যতীন্দ্রনগরের হরিণের শিকারী ইউনুস গাজীর কাছ থেকে একটি জবাইকৃত হরিণ ক্রয় করে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পথে স্থানীয়রা

 

ধাওয়া করে তাকে আটক পূর্বক বনবিভাগকে খবর দেয়। পরে বনবিভাগের সদস্যরা হরিণের মাংসসহ তাকে আটক করে নিয়ে যায়।

সন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোছাইন চৌধুরীবিষয়টি নিশ্চিত করে জানান, আটক আবুল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।