Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত

admin • 14 Jan 2024, 06:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভৈরবনগর এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে অভিকুমার দে (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

 

একই সময় আহত হয়েছে মোটরসাইকেল এ থাকা দুই আরোহী। রোববার (১৪ জানুয়ারি) বেলা ২টার দিকে জেলার ভৈরব নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অভি পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দের ছেলে ও তালা সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ কর্মী ।

 

আহত ব্যক্তিরা হলেন- কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যাবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)।

 

আহতরা বর্তামানে সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

 

প্রতক্ষদর্শী কুমিরা ইউপি সদস্য মফিদুল ইসলাম ও খলিষখালী এলাকার প্রবীর মল্লিক জানান, বেলা ২টার দিকে তিন বন্ধু ইয়ামা এফজেড মোটরসাইকেল যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের ভৈরব নগর এলাকায় আসলে একটি বাইসাইকেল রাস্তাপার হতে থাকলে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলে নিহত হয় অভি। পরে স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে সাতক্ষীরার দিকে পাঠায়।

 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।