Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাতক্ষীরায় যুবক ও গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

admin • 20 Oct 2024, 10:33 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাতক্ষীরায় যুবক ও গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

সাতক্ষীরায় পরকীয়া প্রেমের অভিযোগে গৃহবধূ ও এক যু্বককে পিটিয়ে, মাথা ও ভ্রুর চুল কেটে, সারা শরীরে গরম তেল ঢেলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে।

 

শনিবার (১৯ অক্টোবর) সাতক্ষীরা শহরের রাজারবাগান ঋষিপাড়ায় এই ঘটনা ঘটে। এদিন সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ঘরের মধ্যে আটকে রেখে তাদের ওপর নির্যাতন চালান গৃহবধূর স্বামী ও স্বজনরা। 

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ ওই গৃহবধূসহ দুইজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে।

 

সাথীর বাবা সাজ্জাদ হোসেন জানান, তার মেয়েকে নির্যাতনের খবর পেয়ে থানায় লিখিত অভিযোগ জানানোর পর বিকেল সাড়ে ৩টার দিকে সদর থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে শনিবার সন্ধ্যায় খুলনা ৫০০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবির হোসেন জানান, রুকাইয়া ইয়াসমিন সাথির শরীরের বিভিন্ন স্থান গরম তেল জাতীয় পদার্থ দিয়ে ঝলসে দেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে। অপর ভিকটিম মোহাম্মদ হাবিবুল্লাহর মাথায় ও পায়ে ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রুকাইয়া ইয়াসমিন ও হাবিবুল্লাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে রাব্বি ও তার বাবা আব্দুল বারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ ঘটনায় রুকাইয়া ইয়াসমিনের বাবা সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।