সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার সকল মাধ্যমিক ও দাখিল সমমান শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র পাঠ কক্ষে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় পাবলিক লাইব্রেরি’র সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সহকারী জজ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ-আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।
বিতর্কের বিষয় ছিল-ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিই খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি। বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার মোট ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মিরর/ খলিল





