Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় মা ও তার শিশু সন্তান নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটার কুমিরায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—রিতা সাধু (৩২) ও তার তিন বছর বয়সী ছোট ছেলে। এতে আহত হয়েছেন তার স্বামী অপূর্ব সাধু ও সাত বছর বয়সী বড় মেয়ে। তারা খুলনার কপিলমুনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, কপিলমুনি থেকে মোটরসাইকেলে করে সাগরদাড়ি যাচ্ছিলেন তারা। কুমিরায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা লাইনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রিতা সাধু ও তার ছোট ছেলে প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পাটকেলঘাটা থানা পুলিশ জানায়, সাগরদাড়ি রোডে প্রবেশের সময় বাসটি প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। এরপর বাসটি না থামিয়ে রিতা সাধু ও তার শিশু ছেলের ওপর দিয়ে চালিয়ে যায়। সামনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপর দুইজন আহত হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।