Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

সাতক্ষীরায় ছেলে ও পুত্রবধূ মিলে বৃদ্ধকে নির্যাতন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সাতক্ষীরায় ছেলে ও পুত্রবধূ মিলে বৃদ্ধকে নির্যাতন

সাতক্ষীরা সদরের বাঁশতলা গ্রামে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অরবিন্দু মণ্ডলকে মারপিট করে হাত-পা বেঁধে রাখার অভিযোগ উঠেছে ছেলে বিশ্বনাথ মণ্ডল ও পুত্রবধু কবিতা মণ্ডলের বিরুদ্ধে।

 

শনিবার (২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও-ছবি ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছে, প্রায়ই বাবাকে এভাবে মারপিট করে তার ছেলে ও পুত্রবধু।

   

অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক অরবিন্দু মণ্ডল বলেন, পুত্রবধূর সঙ্গে পাশের একজনের অবৈধ সম্পর্ক রয়েছে। তিনি এর প্রতিবাদ করেন। এছাড়া তার ৫০ হাজার টাকা চুরি করে নিয়েছে পুত্রবধূ কবিতা। টাকা ফেরৎ চাইলে তাকে বেঁধে মারপিট করা হয়।

   

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, সমাজের একটা নিষ্ঠুর চিত্র এটি। ভিডিওটা দেখার পর ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। তবে ওই ছেলে ও তার স্ত্রী পালিয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।